শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

ইফতারির ১০ মিনিট আগে আজান প্রচার খবরে বিটিভির প্রতিবাদ ও ব্যাখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইফতারির ১০ মিনিট আগে বিটিভিতে আজান প্রচার সম্পর্কিত খবর অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মাগরিবের আজান প্রচার সর্ম্পকিত গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতি বিটিভি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে যথাযথ ঘোষণা দিয়ে চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার ইফতারের সময়-সূচি অনুযায়ী সন্ধ্যা ছয়টা ৩৭ মিনিটে মাগরিবের আজান সম্প্রচার করা হয়। মাগরিবের আজান সম্প্রচারের সময় পরিস্কারভাবে উল্লেখ থাকে যে, আযানটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, বিটিভি ন্যাশনাল ও বিটিভি ওয়ার্ল্ড-এ যথারীতি ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী মাগরিবসহ সব নামাজের আজান প্রচারিত হয়। আরো উল্লেখ্য, বিটিভি, চট্টগ্রাম কেন্দ্র গত ৩১.১২.২০১৬ তারিখ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ৬ (ছয়) ঘন্টা সম্প্রচার শুরু করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ