বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আল্লামা আহমদ শফীকে দেখতে হাসপাতালে গেলেন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার খোঁজ খরর নিতে হাসপাতালে গেলেন জাতীয় পাটির চেয়ারম্যান এইচএম এরশাদ

বুধবার বিকেলে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  আহমদ শফীকে দেখতে যান এরশাদ।

এ সময় এরশাদের সঙ্গে ছিলেন দলের সংসদ সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। অাধা ঘণ্টার বেশি সময় অাইসিউতে অবস্থান করেন এরশাদ।

এদিকে আট সদস্যের মেডিকেল টিম গঠন করে আল্লামা শাহ আহমদ শফীর উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল টিম বুধবার সকাল ১০টায় মেডিকেল রিপোর্ট ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে দীর্ঘ বৈঠকের পর হেফাজত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন।

[আল্লামা শাহ আহমদ শফীর অবস্থার উন্নতি]

তারা বলেছেন, আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আমরা আশাবাদী। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার কোনো রোগ নেই বলেও দাবি করেছেন এ ৮ সদস্যের মেডিকেল টিম।

বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাবরুল এসএম হকের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের ৮ সদস্যের মেডিকেল বোর্ডের অপর সদস্যরা হলেন- অভ্যন্তরীণ মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. এআরএম নূরুজ্জামান, নেফ্রোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরুল ইসলাম, কিডনিরোগ বিশেষজ্ঞ ডা. এমএ জুলকিফল, আভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. সরোয়ার-ই-আলম, হৃদরোগ (ইন্টারভেনশনাল) বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মিজানুর রহমনা, শ্বাসরোগ মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফ মোজতবা মাহমুদ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল হুদা বিপ্লব।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ