মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লন্ডনের মুসলিম মেয়রের দিকে আঙুল তুললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২২ মে ম্যাঞ্চেস্টার অ্যারিনা স্টেডিয়ামের পর শনিবার লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এই হামলায় নিহত হয় ৭ জন এবং আহত ৫০ জনের থেকেও বেশি। এই দুঃসময়ে গোটা বিশ্ব যখন ব্রিটেনবাসীর পাশে দাঁড়িয়েছে। আর তখন টুইটারে বিবাদ সৃষ্টিতে মত্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার তার নিশানায় রয়েছে লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান। লন্ডন হামলার পর থেকে তাকে নিশানা করেই একের পর এক তোপ দাগছেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার রাতে লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে হামলার পর লন্ডনের সর্বত্র কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন হয়েছে হাজার হাজার পুলিশ। রাস্তায় এত পুলিস দেখে সাধারণ মানুষ যাতে ঘাবড়ে না যান, সেজন্য একটি বিবৃতি দেন সাদিক খান বলেন, ‘নিরাপত্তার জন্যই এত সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে। তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

তবে কোন প্রসঙ্গে সাদিক খান এমন মন্তব্য করেছেন তা একেবারেই ধরতে পারেন নি ট্রাম্প। না বুঝেই কড়া ভাষায় টুইটারে সাদিক খানকে আক্রমণ করে বসেন তিনি। ট্রাম্প তার টুইটারে লেখেন, ‘কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। ৪৮ জন আহত হয়েছেন। এরপরেও মেয়র বলেছেন উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই!‌’ ট্রাম্পের টুইট নিয়ে কোনও মন্তব্য করেননি সাদিক খান।

তবে তার মুখপাত্র অবশ্য যোগ্য জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে ‌ট্রাম্প যথেষ্ট ওয়াকিবহাল নন। তাই এমন মন্তব্য করেছেন। মেয়রের হাতে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের সঙ্গে কাজে ব্যস্ত তিনি। লন্ডনবাসী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। তাই ভুলভাল টুইটের জবাব দিয়ে সময় নষ্ট করার মানে হয় না। ’

এর আগেও লন্ডন হামলা নিয়ে টুইট করে বিতর্ক তৈরি করেছিলেন ট্রাম্প।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ