বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

কাশ্মীরে সেনা কনভয়ে হামলা দুই সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাশ্মীরে সেনাবাহিনীর এক কনভয়ে হামলা চালিয়েছে সশস্ত্র গ্রুপ। হামলায় দুই সেনা নিহত ও চারজন মারাত্মক আহত হয়েছে। তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
শনিবার সকালে নিয়মিত টহল দিয়ে ফেরার সময় সেনা কনভয়ে অনন্তনাগের কাছে এ হামলার ঘটনা ঘটে।
 আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পরেই ওই এলাকায় পৌঁছায় সেনাবাহিনীর বিশেষ একটি দল। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। যদিও এই হামলার দায় এখনও পর্যন্ত কোনো সংগঠনই স্বীকার করেনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তান মদদপুষ্ট সশস্ত্র গ্রুপই এ হামলা করেছে।
সেনাবাহিনীর বরাতে জানানো হয়েছে, জঙ্গিরা গ্রেনেড হামলা চালানোর পর এলোপাথাড়ি গুলিও ছুড়তে থাকে। পাশাপাশি, শুক্রবার রাত থেকে জম্মু-কাশ্মীরের কৃষ্ণঘাঁটি সেক্টরে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি এবং সংঘর্ষ চলছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ