বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

বাংলার জমিনে গ্রিক মূর্তির ঠাই হবে না: ছাত্র মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজিজুল হক বলেছেন, সংস্কৃতি নামে হিন্দুয়ানী সংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা চলছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাহজিব-তামাদ্দুন বিরোধী কোন সিদ্ধান্ত মেনে নেয়া হবে না। বাংলার জমিনে গ্রিক থেমিস মূর্তির ঠাই হবে না।

আজ ২ জুন ২০১৭, শুক্রবার, বাদ জুমআ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী শাখা আয়োজিত বিতর্কিত গ্রিক থেমিস মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে এবং অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলহাজ্ব শেখ গোলাম আসগর, সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় দফতর ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, খেলাফত মজলিস ঢাকা মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কাজী আরিফুর রহমান, গাজীপুর মহানগরী সভাপতি মুহাম্মদ রমজান আলী, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমান, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার, মুহাম্মদ আফসার উদ্দিন হাওলাদার, কাজী মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

ইমরান এইচ সরকারকে খোলা চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ