বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বনানীতে দুই ছাত্রীকে 'ধর্ষণের আলামত' পাওয়া যায়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানী ধর্ষণ মামলার ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা: সোহেল মাহমুদ জানিয়েছেন, দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের কোনো আলামত পাননি তারা।

তিনি বলেন, পুলিশ তাদের কাছে দুটো তথ্য জানতে চেয়েছিল। ছাত্রীদের বয়স কত আর তাদের শরীরে ধর্ষণের আলামত আছে কিনা।

ডা: সোহেল জানান, সবগুলো রিপোর্ট পাবার পর মেডিকেল বোর্ডের করা চূড়ান্ত রিপোর্ট পুলিশের কাছে আজ হস্তান্তর করা হয়।

"তাদের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। আর মেডিকেল পরীক্ষায় তাদের শরীরে ধর্ষণের কোনো আলামত পাইনি আমরা। ধর্ষণের আলামত না পাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। দেরিতে নমুনা নেয়াও একটা কারণ হতে পারে" - বলেন সোহেল মাহমুদ।

গত ২৮শে মার্চ বনানীর একটি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এই অভিযোগে ঐ দুই শিক্ষার্থী ৬ই মে বনানী থানায় মামলা দায়ের করেন।

মামলার মোট পাঁচ জন আসামীর সব কজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে চারজনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বনানীর ধর্ষণ মামলার আসামি সাদমান ও সাফাত গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ