শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নতুন বাজেটে দাম কমবে যেসব পণ্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক কমানো নতুন ভ্যাট আইনে অব্যহতি পাওয়ার কারণে বেশ কিছু পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে।এবারের বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হচ্ছে,
ভোজ্যতেল: ভোজ্য তেল আমদানি ও সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এতে সয়াবিনসহ অন্য ভোজ্যতেলের দাম কমতে পারে।

হাইব্রিড গাড়ি:  এ ধরনের গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এ কারণে আগামীতে হাইব্রিড গাড়ির দাম কমবে।

ওষুধ: জীবন রক্ষাকারী ৯৩ ধরনের ওষুধে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। ফলে এসব ওষুধের দাম কমবে।

এলপি গ্যাস সিলিন্ডার: এলপি গ্যাস সিলিন্ডারের সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। ফলে দাম কমতে পারে।

কম্পিউটার যন্ত্রাংশ: কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা দেয়া হয়েছে। এর ফলে কম্পিউটার যন্ত্রাংশের দাম কমবে।

আঠা: কাঠসহ অন্য তৈজসপত্র জোড়া দেয়ার কাজে ব্যবহৃত আঠার দাম কমবে। কারণ এর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে বাজেটে।

এছাড়া ফ্যারো সিলিকন, ক্রুড মিকা, ইনগট, টেলকম পাউডার, সয়াবিন মিল, ৫ হাজার লিটারের নিচের এলডি গ্যাস সিলিন্ডারের দাম কমবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ