সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

জুয়ায় সৌদি প্রিন্সের অর্থ ও স্ত্রী হারানোর সংবাদ ভিত্তিহীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি রাজপুত্র মাজিদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজের জুয়ায় অর্থ ও স্ত্রী হারানোর সংবাদটি ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম লিড স্টোরিজ।

গত ২৯ মে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম, রেডিট, হোক্স অ্যালার্টসহ কয়েকটি আন্তর্জািতিক গণমাধ্যমে প্রকাশিত হয়, সৌদি প্রিন্স মাজিদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ মিশরের এক ক্যাসিনোতে ৬ ঘণ্টায় ১.৩৫০ বিলিয়ন রিয়াল এবং তার নয় স্ত্রীর ৫ জন হারিয়েছেন জুয়া খেলায়।

সেখানে আরও বলা হয়, প্রিন্স মাজিদের মাদক ও জুয়ার আসক্তি কারও অজানা নয়। তিনি মিশরের সিনাইয়ের গ্রান্ড ক্যাসিনোতে আজ জুয়ায় এ অর্থ ও স্ত্রী হারিয়েছেন।

কামানের মাধ্যমে ইফতারির এলান করা হয় যে দেশে

কিন্তু সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে এ সংবাদের প্রতিবাদ করা হয়। প্রতিবাদে বলা হয়, এমন সংবাদের কোনো ভিত্তি নেই। প্রিন্স জুয়ার প্রতি আসক্তও নয়।

রাজপরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ সংবাদ সড়িয়ে ফেলার আহবান জানিয়ে বলা হয়েছে এমন ভিত্তিহীন সংবাদ গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিবে।।

যুক্তরাষ্ট্র ভিত্তিক লিড স্টোরিজ এ সংবাদকে ভুয়া ভিত্তিহীন প্রমাণে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

-এআরকে