মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

ঢাবি ও শাহবাগে ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ও শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের কিছু নেতাকর্মী।

সরকারের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে সমালোচনামূলক স্ট্যাটাস দেয়ায় সোমবার রাত সাড়ে ৯টায় শাহবাগে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। মিছিল শেষে সমাবেশ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রাব্বানি এই ঘোষণা দেন।

এসময় সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গোলাম রাব্বানি বলেন, “ইমরান সরকার আমাদের নেত্রীকে নিয়ে কটূক্তি করেছে। এ বিষয়ে কোনো ছাড় নয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা হবে। শাহবাগে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ইমরান এইচ সরকার গংকে অবাঞ্ছিত ঘোষণা করছে।”

অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, “গণজাগরণ মঞ্চ বাড়তে বাড়তে অনেক খারাপ পর্যায়ে চলে গেছে। আমাদের নেত্রীকে নিয়ে কথা বলার মতো সাহস তাদের কিভাবে হয়?”

এসময় তিনি বলেন, “বাংলাদেশ এবং আমাদের নেত্রীকে নিয়ে যারাই কথা বলবে, ছাত্রলীগ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।”

গত শুক্রবার ইমরান এইচ সরকার তার ফেসবুকে লেখেন, “জনগণকে ভুল দ্বন্দ্বে রেখে আখের গোছানোতে ব্যস্ত সরকার। অপশাসন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যেন জনগণ সোচ্চার হতে না পারে, মানুষ যেনো অধিকার সচেতন হতে না পারে, সেজন্য মুক্তিযুদ্ধ-পূর্ববর্তী শোষকদের মতো ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভক্ত করা হচ্ছে।”

ইমরান এইচ সরকারকে ‘কুত্তার মতো’ পেটানো হবে: ছাত্রলীগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ