শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী

মধ্যরাতে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী গ্রিক দেবির পুনঃস্থাপনের প্রতিবাদে মধ্যরাতে রাজপথে অবস্থান গ্রহণকারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি তাদের প্রতি এ সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তাদের উপর নগ্ন হামলার প্রতিবাদ করেন এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তিনি বলেন, আমি খবর পেয়েছি থেমিস পুনঃস্থাপনের প্রতিবাদ জানাতে গভীর রাতেও তৌহিদি ছাত্র-জনতা প্রেসক্লাবে সমেবেত হয়েছেন। তাঁরা সেখানে রাস্তায় সাহরী করেছেন। রমযানের প্রথম রাতেও তাঁরা তাঁদের পরিবারের সাথে সাহরী করতে পারেন নাই। এটা অতি হতাশা ও বেদনার। শুধু তাই নয়, আমি শুনেছি প্রতিবাদ মিছিলে পুলিশি হামলা হয়েছে, গ্রেফতার হয়েছেন অনেকে। এই সংবাদে আমি মর্মাহত এবং ক্ষুব্ধ।

প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিৎ: আল্লামা মাসঊদ

গ্রীক দেবীকে পুনঃস্থাপনে আমরা বাকরুদ্ধ: আল্লামা আহমদ শফী

আল্লামা শাহ আহমদ শফী আরও বলেন, আমরা সংশ্লিষ্ট সবাইকে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেয়ার জন্য আবারো অনুরোধ জানাই। আজকের মধ্যেই সকল গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি চাই এবং কার উস্কানিতে হামলা হয়েছে, তার তদন্ত করে দোষীদের বিচার চাই।

সংশ্লিষ্ট সবাইকে আহবান জানাই, নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও আমাদর জাতীয় চেতনা ও ঐতিহ্য নিয়ে তামাশা বন্ধ করে গ্রীকদের দেবী থেমিসকে চিরতরে দেশ থেকে অপসারণ করুন। ইসলাম বিরোধী নানা কর্মকান্ড ছড়িয়ে দিয়ে দেশকে আল্লাহর ভয়াবহ আযাব ও গজবের দিকে দয়া করে ঠেলে দিবেন না। আমার বিশ্বাস, পরম করুণাময় আল্লাহ সবাইকে সঠিক সিদ্ধান্ত নেবার তাওফীক দেবেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ