রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিতর্কিত গান ‘আল্লাহ মেহেরবানে’র বিরুদ্ধে উকিল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিতর্কিত আইটেম গান ‘আল্লাহ মেহেরবান’ এর বিরুদ্ধে উকিল নোটিশ জারি হয়েছে। উকিল নোটিশ প্রদানের উদ্যোগ নিয়েছে মো. আজিজুল বাশার নামক এক ব্যক্তি।

গত ২৬ মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘আল্লাহ মেহেরবান’ আইটেম গানটি। প্রকাশের পর গানের কথা ও নুসরাত ফারিয়ার অশালীন পোশাক-নৃত্যের জন্য অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং গানটিকে ডিসলাইক করেন।

গ্রীক দেবীকে পুনঃস্থাপনে আমরা বাকরুদ্ধ: আল্লামা আহমদ শফী

উকিল নোটিশ প্রেরণকারী মো. আজিজুল বাশার বলেছেন, তিনি গানটিকে একটি ইসলামি গান মনে করে বিভ্রান্ত হয়েছেন।

মো. আজিজুল বাশারের পক্ষে আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আবদুল আজিজ বরাবর উকিল নোটিশ পাঠান। নোটিশে তিন দিনের মধ্যে ইউটিউবসহ সব ধরনের মিডিয়া থেকে গানটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ