রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আর কোনো ভাস্কর্য অপসারণের প্রশ্নই ওঠে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় নির্মিত আর কোনো ভাস্কর্য অপসারণ করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে মহাসড়ক সম্প্রসারণ কাজ পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় সারা দেশ থেকে ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় যে ভাস্কর্যগুলো বাংলাদেশে স্থাপিত হয়েছে, এই ভাস্কর্যগুলোর সাথে সুপ্রিম কোর্টের ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই। '

তিনি আরো বলেন, 'যেগুলো মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিজড়িত, এগুলো অপসারণ করার কোনো প্রশ্নই ওঠে না। এসব ভাস্কর্য আছে এবং ভবিষ্যতেও সরকারি অনুদানে নির্মিত হবে- এ ব্যাপারে সরকার অনড় ও অটল অবস্থানে আছে। '

সব ধর্মের প্রতি সম্মান দেখাতেই মূর্তি সরানো হয়েছে: আইনমন্ত্রী

গ্রিক মূর্তি অপসারণ তাওহিদী জনতার আন্দোলনের বিজয়

সরকার ও প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক নয় বলছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। তিনি বলেন, 'চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার… যার অসীম সাহসের কারণে বিচার কার্য সম্পন্ন হয়েছে- তার অবস্থান নিয়ে কথা বলা যৌক্তিক নয়। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করে না। '

এ সময় তাঁর সঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ছরোয়ার হোসেন, সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরিফুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ