বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উপজেলা পর্যায়ের প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ জমিয়তের মানিকনগর মাদরাসার মুহতামিম আইসিইউতে, দোয়া কামনা স্ট্রোকের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধে যা জানা জরুরি  জাতীয় সিরাত প্রতিযোগিতার পরীক্ষা কাল, অংশ নিচ্ছেন দুই সহস্রাধিক হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মিছিল, পুলিশের টিয়ারসেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি রাজনীতিকদের ও ধর্মপ্রাণ মানুষের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তবে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষা করে টিয়ারসেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয় মিছিল।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছাত্র সমাজ রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে সুপ্রিমকোর্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে।

এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে পর ভাস্কর্যটি অপসারণ করা হয়।

এর আগে কয়েক কয়েক মাস যাবত ইসলামপন্থী সংগঠনগুলো আদালত চত্বর থেকে 'গ্রীক দেবীর মূর্তি' অপসারণের দাবীতে আন্দোলন করছিল। রোজা শুরুর আগেই এটি অপসারণে তারা সর্বশেষ সময়ও বেঁধে দিয়েছিল।

ভাস্কর্যটিকে পূণঃস্থাপনের দাবিতে আয়োজিত মিছিল ছত্রভঙ্গ করার প্রতিবাদে ও ভাস্কর্য পূণঃস্থাপনের দাবীতে প্রতিবাদকারীরা আগামীকাল সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন।

মূর্তি সরানোয় শীর্ষ ইসলামী রাজনীতিবিরা যা বললেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ