শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাহাসের জন্য যাত্রাবাড়ীতে আসেনি আব্বাসী গ্রুপ; উভয়পক্ষের ফেসবুক লাইভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: মিলাদ কিয়াম নিয়ে আলোচিত ২৫ মে’র বাহাস শেষ পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাপ্তি টেনেছে। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষই দুটি স্থানে আলাদা আলাদা কনফারেন্স করেছে। ফলে দুই পক্ষ এক স্থানে না হওয়ায় বিষয়টি অমিমাসংসিত রেখেই শেষ করতে হলো।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মিলাদ কিয়ামের প্রথম পক্ষ মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীর প্রস্তাবিত স্থান যাত্রাবাড়ী মাদরাসায় জড়ো হন মাওলানা লুৎফর রহমান ফরায়েজী ও তার লোকজন। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী ও তার লোকজন এখানে না এসে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে জড়ো হয়। সেখানে একটি গাছের নিচে বসে তারা ভিডিওর কনফারেন্স করেন।

সূত্র জানায়, পূর্বের চুক্তি অনুযায়ী রাজধানী যাত্রাবাড়ী মাদরাসায় বাহাস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৩ মে রাতের বেলা মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী তার নারায়ণগঞ্জ অবস্থিত আব্বাসী মঞ্জিল থেকে ফেইসবুক লাইভে ঘোষণা দেন বাহাস হবে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের। হঠাৎ করে এই ঘোষণায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ২৪ মে বিকাল ৩.৪০ মিনিটে পাল্টা লাইভ প্রোগ্রাম করে মাওলানা লুৎফর রহমান ফরায়েজী যাত্রাবাড়ীতেই বহস অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন এবং চুক্তি অনুযায়ী তাদের যাত্রাবাড়ী মাদরাসায় আসতে বলেন। কিন্তু সেটা না শুনেই তারা তাদের ঘোষণা একতরফাভাবে বহাল রাখে।

যাত্রাবাড়ী মাদরাসায় সরে জমিনে ঘুরে মাওলানা লুৎফর রহমান ফরায়েজী, মাওলানা শামসুদ্দোহা আশরাফী ও আবদুস সবুর সুমনসহ বিভিন্ন মাদরাসা থেকে আসা উলামায়ে কেরাম ও অসংখ্য ছাত্র-উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। আলেমগণ ফতোয়ার বিভিন্ন কিতাব নিয়ে উপস্থিত হন বাহাসের স্থানে। কিন্তু দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করলেও মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ও তার অনুসারীদের কেউ এখানে আসেনি।

দিকে সকাল ৯ টায় আব্বাসী মঞ্জিল নামের ফেসবুক আইডি থেকে একটি লাইভ করা হয়। সেখানে দেখা যায় এনায়েতুল্লাহ আব্বাসীসহ অনেকেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে একটি গাছের নিচে বসে আছেন। লাইভে মাওলানা মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা কথা অনুযায়ী বাà¦