মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

হাওরের বন্যার্তদের সাথে রাষ্ট্রপতির ছেলে তৌফিকের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি

অকাল বন্যায় তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত হয় লাখ কৃষক, ফলে হাওরে দেখা দেয় খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যা। এমন ক্ষতিগ্রস্থ মানুষের সাথে মতবিনিময় করলেন কিশোরগঞ্জ ৪ আসন ইটনা, মিঠামইন, অষ্ট্রগ্রামের এমপি ভাটি বাংলার রুপকার রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক।

মঙ্গলবার বিকাল ৩ টায় ইটনা থানাধীন এলংজুরী হাই স্কুল মাঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে।

মতবিনিময় সভায় হাওরবাসীকে লক্ষ করে প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, আজ আমার মন ভালো নেই কারণ আমার এলাকার মানুষের মনে শান্তি নেই। আপনাদের কষ্টকে কিছুটা লাঘব করার জন্য ইতোমধ্যে বন্যার্তদের মাঝে শুরু হয়েছে ত্রাণ বিতরণ, এতে যদিও কিছু অভিযোগ আপনারা তুলেছেন তা আসলে থাকবেই।

অভিযোগের কারণ উল্লেখ করে তিনি বলেন, আমি আজ যে ইউনিয়নে বক্তব্য দিচ্ছি সেখানে ভোটার সংখ্যা ১২ হাজার এবং এখানে ত্রাণের কার্ড এসেছে মাত্র ১৮ শ। তাই যত বড় সুফীকে দিয়েই তালিকা করা হোক না কেন অভিযোগ আসবেই।

তিনি বলেন, আপনারা ধৈর্য ধারুন। আমি সরকারি ত্রাণ ছাড়াও আরো বেসরকারি কিছু ত্রাণের ব্যবস্থা আপনাদের জন্য করার প্রাণপন চেস্টা চালিয়েযাচ্ছি।

মতবিনিময় সভায় বেশ কিছু অভিযোগ এসেছিল। তার মধ্যে উল্লেখ্যোগ্য অভিযোগ এনজিও ঋণ। এ ব্যপারে তিনি বলেন, এনজিওর লোকেরা বাড়িতে এসে টাকা দিতে বাধ্য করলেও আপনারা দিবেন না। কারণ আপনারা এখন অতি কষ্টে দিন কাটাচ্ছেন, তাই আগামী ফসল তুলে ঋণ দিয়ে দিবেন।

হাওরে অধিক হারে ডাকাতির ব্যপারে তিনি বলেন, আপনার এ ব্যপারে সজাগ দৃষ্টি রাখবেন, কোন সমস্যা হলেই দ্রুত থানায় অভিযোগ করবেন।

মতবিনিময় সভায় শতাধিক নেতাকর্মী বক্তৃতা দেন। সভায় বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মানবিক কারণেই হাওরের মানুষের পাশে দাঁড়ানো উচিৎ: আল্লামা মাহমুদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ