সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ফিলিস্তিন ‘শান্তি চুক্তি’র ব্যাপারে ট্রাম্পের প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন শান্তি চুক্তির ব্যাপারে প্রতিশ্রতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফিলিস্তিন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ফিলিস্তিনি ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। একটি শান্তি চুক্তির জন্য তিনি কাজ করছেন বলেও জানিয়েছেন।

ইসরাইল সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্প অধিকৃত ভূখণ্ডের বেথেলহাম শহরে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। কথিত শান্তি চুক্তি সইয়ের বিষয়ে সবকিছু করতে প্রস্তুত বলেও ট্রাম্প মন্তব্য করেন।

বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, “ইসরাইলের সঙ্গে দ্বন্দ্বের চেয়ে ফিলিস্তিনিরা দুই রাষ্ট্রভিত্তিক সংকট সমাধানে আগ্রহী।” এর পাশাপাশি তিনি বলেছেন, ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আল-কুদস বা জেরুজালেম শহরকে তারা রাজধানী হিসেবে চান।

মাহমুদ আব্বাস আরো বলেন, “আমাদের সমসা হচ্ছে- ইসরাইলের দখলদারিত্ব, অবৈধ ইহুদি বসতি নির্মাণ এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকার করতে ইসরাইলের ব্যর্থতা; আমাদের সঙ্গে ইহুদিবাদের কোনো সমস্যা নেই।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ