রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব?

কওমি স্বীকৃতির বিরুদ্ধে সুন্নীদের রিট খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির বৈধতা চ্যালেঞ্জ এবং গেজেট বাতিলের দাবিতে সুন্নী জমা’আত কর্তৃক দায়েরকৃত রিট খারিজ করে দিয়েছে মাননীয় আদালত।

আজ ২২ মে সকাল ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ৮ নং কোর্টে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নেন বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগির হুসাইন এবং বিচারপতি আতাউর রহমান খান।

সুন্নী জামাতের রিটের জবাব দিতে প্রস্তুত আলেমরা; একজন আইনজীবীর পরামর্শ

বিচারকগণ রিট যথাযথ প্রক্রিয়ায় উত্থাপিত হয় নি বলে তা খারিজ করে দেন।

উল্লেখ্য, গত ১৪ মে আহলুস সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির পক্ষ থেকে রিট আবেদন করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সৈয়্যদ মুজাফ্ফর আহমদ।

গত ১১ এপ্রিল কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করা হয়। এর পর থেকেই দলটি স্বীকৃতি বাতিলে নানারকম কর্মসূচি পালন করছে। তবে জনসমর্থন নেই বলে বিদ্বেষমূলক এসব কর্মসূচি কোনো আবেদন তৈরি করতে পারেনি সমাজে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ