শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আলেমদের নিয়ে নতুন দল গঠনের প্রস্তাব ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: আওয়ামী লীগের একটি আলাদা ইসলামিক ফোরাম করার প্রস্তাব নিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আইনজীবীদের একটি পৃথক ফোরাম করেছি আমরা। আমার মনে হয় ইসলামী একটি ফোরামও প্রয়োজন হয়ে পড়েছে। সামনে রমজান মাস, তখন ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান ওই ফোরামের মাধ্যমে করা যাবে।’

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এই প্রস্তাব দেন।

ইসলামি ফোরাম নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা গতানুগতিক ফোরাম দাঁড় করাব না। আমাদের আদর্শ ধারণ করেন, এমন আলেমদের নিয়ে এই ‘প্ল্যাটফর্ম’ করা যেতে পারে।’

সভায় উপস্থিত ধর্ম সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘ধর্মীয় নানা কার্যক্রমে আমরা তো সম্পৃক্ত। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছি।’

জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ওলামা লীগ নামে আমাদের একটি ইসলামিক সংগঠন ছিল। এই ফোরাম কেন হয়েছিল, আর কেনই বা নেই?’

আওয়ামী ওলামা লীগ সম্পর্কে আব্দুল্লাহ বলেন, ‘ওই সংগঠনে দলাদলি ও বিতর্কিত সাম্প্রদায়িক কর্মকাণ্ডের জন্য প্রশ্নবিদ্ধ হয়। অবশ্য ওই সংগঠন পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিলুপ্ত ঘোষণা করেন।’

ইসলামিক ফোরাম নিয়ে আলোচনা করা হলেও দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে বিষয়টির আলোচনা শেষ হয়।

২৫ তারিখের বাহাস নিয়ে নতুন সংশয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ