মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

চলে গেলেন আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা মালিবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া আর নেই। তিনি আজ সকালে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাসপাতালে অবস্থানরত তার ছোটভাই লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তৈয়ব শুক্রবার আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবস্থার অবনতি হলে ডাক্তার আজ সকালে লাইফ সাপোর্ট খুলে নেন এবং তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ অনুযায়ী ডাক্তার তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন। কিছুক্ষণের মধ্যে তার লাশ মালিবাগ জামিয়ায় নেয়া হবে।

গত কিছুদিন আগে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আবারও হার্টস্ট্রোক করলে অবস্থার আরও অবনতি ঘটে।

কওমি মাদরাসা শিক্ষাধারার এই মেধাবী আলেম আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়নসহ অনকেগুলো গবেষণাগ্রন্থের জনক। আল্লামা আবুল ফাতাহর লেখা দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদান কওমি মাদরাসা শিক্ষাসিলেবাসের গুরুত্বপূর্ণ পাঠ্য। কওমি মাদরাসা সরকারি স্বীকৃতির জন্যও আগে-পরে এই চিন্তাশীল আলেমের যথেষ্ট কর্ম-চিন্তা রয়েছে।

বেফাক প্রকাশিত একাধিক গ্রন্থ ও সিলেবাসে পাঠ্য বইয়ের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন তিনি।

বিস্তারিত আসছে...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ