রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

লাইফ সাপোর্টে আল্লামা আবুল ফাতাহ : দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুমায়ুন আইয়ুব : ঢাকা মালিবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে।

তিনি বর্তমানে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিওতে ভর্তি আছেন।

তার ছোটভাই লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তৈয়ব শুক্রবার আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুফতি মুহাম্মদ তৈয়ব জানান, গত কিছুদিন আগে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আবারও হার্টস্ট্রোক করলে অবস্থার আরও অবনতি ঘটে।

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এখন তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছে। অবস্থার তেমন কোন উন্নতিও হচ্ছে না বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎকরা।

কওমি মাদরাসা শিক্ষাধারার এই মেধাবী আলেম আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়নসহ অনকেগুলো গবেষণাগ্রন্থের জনক। আল্লামা আবুল ফাতাহর লেখা দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদান কওমি মাদরাসা শিক্ষাসিলেবাসের গুরুত্বপূর্ণ পাঠ্য। কওমি মাদরাসা সরকারি স্বীকৃতির জন্যও আগে-পরে এই চিন্তাশীল আলেমের যথেষ্ট কর্ম-চিন্তা রয়েছে।

বেফাক প্রকাশিত একাধিক গ্রন্থ ও সিলেবাসে পাঠ্য বইয়ের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন তিনি।

জীবনের বয়ে চলা নদীর বাঁকে তিনি আজ লাইফ সার্পোটে। পরিবাবার, স্বজন ও আল্লামা আবুল ফাতাহর শিক্ষার্থীরা সারাদেশের মানুষের কাছে তার দ্রুত শুস্থতা কামনায় বিশেষ দোয়া কামনা করেছেন। আল্লাহ তায়ালা এই কর্মবীর মানুষটির ছায়া যেন আমাদের মাঝে দীর্ঘ করে দেন। আমিন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ