রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গ্রিক মূর্তিকে মুক্তিযুদ্ধের চেতনা বলা হাস্যকর: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন পবিত্র মাহে রমজানের আগেই গ্রিক দেবী থেমিসের মূর্তি অপসারণের আহ্বান জানিয়ে হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ বৃহস্পতিবার এক যুক্তবিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, দেশের ওলামায়ে কেরামের কাছে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের মূর্তি সরানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমরা আসন্ন পবিত্র মাহে রমজানের আগেই সেটি অপসারণের জোর দাবি জানাই।

প্রধান বিচারপতির কাছেও আমাদের দাবি বৃহত্তর তৌহিদি জনতার চাওয়াকে গুরুত্ব দিন এবং দেশে এই ইস্যুতে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য মূর্তি অপসারণে দ্রুত পদক্ষেপ নিন। অন্যথায় যথাসময়ে মূর্তি না সরালে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবো।

তারা বলেন, আমরা আগেও বলেছি, শিল্পকর্ম ও স্থাপত্যকলার বিরুদ্ধে আমরা নই; বরং মানুষের শিল্পবোধ ও মননশীলতার উন্নয়নে এগুলোর গুরুত্ব রয়েছে বলে আমরা মনে করি।

আপনারা ইসলামী শিল্পকর্মের ইতিহাসের দিকে তাকান: আগ্রার তাজমহল, জেরুজালেমের ডোম অফ দ্য রক, স্পেনের কর্ডোভায় খোদাইকৃত মুঘীরা কৌটা, কায়রোতে সেন্ট লুইয়ের ব্যাপ্টিস্টেয়ার ইত্যাদিÑ এগুলো মুসলমানদের কর্তৃক বিশ্বনন্দিত ইসলামী শিল্পকর্মের শ্রেষ্ঠ নিদর্শন। এছাড়া বিগত ২০১৫ সালে ব্রিটিশ মিউজিয়ামে মুসলিমদের শিল্পকর্ম ও ঐতিহ্যকে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হয়েছে, সেজন্য দুটো গ্যালারির ব্যবস্থাও করা হয়েছে সেখানে।

তারা আরো বলেন, তবে মূর্তি বা প্রতিমা নির্মাণ ব্যতীত এবং ইসলামের বিশ্বাসব্যবস্থা তথা তাওহিদ ও ঈমানের সাথে সাংঘর্ষিক না হওয়া পর্যন্ত যেকোনো শিল্পকর্ম ও স্থাপত্যকলায় ইসলামের আপত্তি নেই; কাজেই, আমাদেরও কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু পাশ্চাত্যের মডার্নিজম তথা আধুনিকতাবাদ এবং ইউরোপীয় খ্রিস্টীয় সভ্যতার আলোকে ইসলাম তার শিল্পবোধ, নান্দনিকতাবোধ ও কলাজ্ঞান পরিমাপ করে না। সুতরাং ইসলাম প্রাচীন মূর্তিকেন্দ্রিক পৌত্তলিক জাহেলিয়াতকে শিল্পের নামে উপস্থাপন করারও বিরোধী।

তারা আরো বলেন, গ্রিক দেবীমূর্তির পক্ষে যারা আজ ওকালতি করছেন, হাদিস অনুযায়ী পরকালে তাদের হাশর হবে মূর্তি প্রস্তুতকারীগণের সাথে। তাছাড়া এই মূর্তির সাথে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার ন্যূনতম সম্পর্কও নেই। তাই এটির অপসারণ শতভাগ যৌক্তিক এবং এটি ধর্মপ্রাণ গণমানুষের ঈমানের দাবিও বটে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ