শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মালিতে অবৈধ যৌনাচারের অভিযোগে পাথর মেরে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে অবৈধ যৌনাচারের অভিযোগে এক অবিবাহিত যুগলকে পাথর ছুড়ে হত্যা করেছে 'ইসলামপন্থীরা'।

বুধবার স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাগলিতে মঙ্গলবার এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এলাকাটি কিদালের আগুয়েলহোক অঞ্চলের কাছে অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদি গোষ্ঠীটি ওই অঞ্চল দখল করার পর এটাই এ ধরনের প্রথম ঘটনা। ২০১২ সালের মার্চ মাসে জিহাদিরা মালির উত্তরাঞ্চলীয় প্রধান প্রধান নগরীগুলো দখল করে নেয়।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, 'ইসলামপন্থিরা ওই নারী ও পুরুষকে দুটি গর্তের মধ্যে ফেলে পাথর ছুড়ে হত্যা করে। তারা বিয়ে ছাড়াই একত্রে বাস করছিল। '

ওই কর্মকর্তা এএফপিকে আরও বলেন, পাথর ছুড়ে এই হত্যাকাণ্ডে অংশ নিতে জনগণকেও আহ্বান জানানো হয়। ওই প্রেমিক যুগল মারা না যাওয়া পর্যন্ত চারজন তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে।

আরেকজন স্থানীয় কর্মকর্তা বলেন, ইসলামপন্থিরা এই অবিবাহিত প্রেমিক যুগলের বিরুদ্ধে 'শরিয়া আইন' লঙ্ঘনের অভিযোগ আনে। ইসলামী শরিয়া অনুযায়ী এই অপরাধের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ