আওয়ার ইসলাম : সম্প্রতি ৪০৮ জন বিশিষ্ট নাগরিকবৃন্দের বিবৃতির আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিক ও তাদের স্বাক্ষরিত বিবৃতির সমালোচনা করেছেন।
বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি ৪০৮ জন তথাকথিত ‘বিশিষ্ট নাগরিকবৃন্দে’র বিবৃতিটি আমাদের নজরে এসেছে। যারা বিবৃতি দিয়েছেন, তাদেরকে বেশ ফলাও করে ‘বিশিষ্ট নাগরিক’ বলে সম্বোধন করা হচ্ছে; অথচ নাগরিক হিসেবে সবাই সমান।
আমরা মনে করি, এই বিভাজনের নীতি এবং শহরকেন্দ্রিক অভিজাতপ্রবণতা পরিত্যাগ করে নাগরিক আচার-আচরণে প্রত্যেককে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ, তাকওয়া ও সাম্যের প্রতিফলন ঘটাতে হবে।
একইসাথে সুশীলসমাজকে আমরা রাষ্ট্র ও ক্ষমতাকেন্দ্রিক একপেশে দৃষ্টিভঙ্গির পরিবর্তে সমাজমুখী ও গণমুখী ভাবনা-চিন্তার চর্চা বাড়ানোর আহবান জানাই; তবেই আপনারা দেশের বৃহত্তর ধর্মপ্রাণ আমজনতার মনের কথা বুঝতে এবং জনগণের সাথে আপনাদের বিচ্ছিন্নতা হ্রাস করতে সক্ষম হবেন। ইসলামোফোবিয়া ও ইসলামের প্রতি ঘৃণার চর্চা পরিহার করুন; দয়া করে ওয়ার অন টেরর-এর নামে ইসলামের বিরুদ্ধে চলমান ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধের হাতিয়ারে নিজেদের পরিণত করবেন না।
তারা আরো বলেন, তথাকথিত ‘বিশিষ্ট’ বিবৃতিদাতারা হেফাজতে ইসলামের আন্দোলন ও কর্মকাণ্ড নিয়ে গতানুগতিক একঘেঁয়েমিপূর্ণ ভাষায় উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
আজকে যখন ধর্মপ্রাণ গণমানুষের অধিকার ও দাবি-দাওয়া রাষ্ট্র একের পর এক মেনে নিচ্ছে, ঠিক তখনই প্রতিহিংসাবশত হয়ে আপনারা ধর্মপ্রাণ মজলুম গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রেরণার শক্তি হেফাজতে ইসলামের আন্দোলন ও কর্মকাণ্ড সম্পর্কে মিথ্যাচার করে সরকারকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। আপনারা নিজেরাও গণবিচ্ছিন্ন, সরকারকেও গণবিচ্ছিন্ন করতে চান।
আমাদের দুঃখ হয় যে, আপনারা এখনো ধর্মপ্রাণ গণমানুষের চাওয়া-পাওয়া অনুধাবন করতে পারেন নি। তথাকথিত সুশীল সমাজ সেজে বৃত্তবদ্ধ গণবিচ্ছিন্ন বুদ্ধিজীবিতার চর্চা আর কতো করবেন আপনারা? এখন আপনাদেরও