শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আমার ছেলেকে নষ্ট করেছে ওর বাবা আর টাকা: ধর্ষক সাফাতের মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাফাত আহমেদ।বাংলাদেশের নামকরা স্বর্ণালংকার বিক্রয় প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের বড় ছেলে ।

গত ২৮ মার্চ জন্মদিনের দাওয়াত দিয়ে দুই তরুনীকে বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের রেইনট্রি নামের একটি হোটেলে নিয়ে এসে ভয় দেখিয়ে ধর্ষণ করে শাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ।

ধর্ষনের ঘটনা গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করায় শাফাত। পরবর্তীর্তে ওই দুই তরুনীকে এই ভিডিও সোস্যাল মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বিষয়টি চেপে রাখার জন্যও বলা হয়।

গত ৬ মে ধর্ষনের শিকার তরুনীরা বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিরা করা হয়, শাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ, দুই ছাত্রীর বন্ধু সাদমান সাকিব, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিফ। এরপরই এ ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কর্মসূচি দেয়া হয় সুশীল সমাজের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে প্রশাসনও চাপের মুখে পড়ে। এরপরই শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। গত বৃহস্পতিবার সিলেটের জালালাবাদের মদিনা মার্কেটের রশিদ ভিলা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

ছেলে শাফাতের এমন কর্মকাণ্ডে বাবা দিলদার আহমেদ সেলিম মোটেও অনুতপ্ত নন। তার ভাষ্য অনুযায়ী, জোয়ান ছেলেরা একটু-আধটু এমন কাজ করবেই। এদিকে এই বিষয় নিয়ে এতো চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন ধর্ষনের অভিযোগে অভিযুক্ত শাফাত আহমেদের মা নিলুফার জেসমিন। তিনি দাবী করেন, শাফাতের বাবা ছেলেকে অনেক অসৎ কাজ করতে উৎসাহ দিয়েছেন এবং তার আসকারা পেয়েই ছেলের আজকে এই দশা হয়েছে। তিনি নির্যাতিত দুই মেয়েদের সাথে যা হয়েছে তা সত্য হলে এটি অন্যায় বলেও অভিমত দেন।

[‘আমার পোলা আকাম করছে তো হইছে আমিও তো করি?’]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ