মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

অস্ট্রেলিয়ায় চার হিজাবী নারীর উপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে "দ্য সিডনি" প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে এক ইসলাম বিদ্বেষী নারী চার জন হিজাবী নারীর উপর হামলা করে।

এতে হান্নানা মোরহাব নামের এক শিক্ষার্থীর মুখ আঘাতপ্রাপ্ত হয়। এ ব্যাপারে হান্নান্ন মোরহাব বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছিলাম। ঠিক গেটের কাছেই ঐ নারী আমাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে এবং আমার মুখে আঘাত করার পর আমার বাকী তিন বান্ধবীর উপরও আঘাত করে।

হিজাবী নারীদের অপমান এবং তাদের ওপর হামলা করার অভিযোগে গতকাল ঘাতক নারীকে সিডনির একটি স্থানীয় আদালতে বিচার করা হয়।

অস্ট্রেলিয়ার ইসলাম বিদ্বেষী ঘটনা বিষয়ক অর্গানাইজেশন এ ব্যাপারে বলে, এই ঘটনা শুনে আমরা বিস্মিত হয়েছি এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পর্যবেক্ষণ করছি।

প্রত্যক্ষদর্শী 'কিস আল-মু'মেনী ফেসবুকে তার ব্যক্তিগত পেজে এক বার্তায় লিখেছেন, আশা করছি যারা ইসলাম বিদ্বেষীদের হাতে আহত হয়েছেন তাদের সাহায্য করার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এগিয়ে আসবে এবং এই বিশ্ববিদ্যালয় সকলের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ