শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এবার সিলেটে মা, মেয়ে ও খালাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার সিলেটের জৈন্তাপুরের একটি গ্রামে মা, মেয়ে ও খালাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে পাওয়া গেছে। নিমার আহমদ নামের ধর্ষককে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

জানা যায় প্রায় ছয় মাস ধরে একই সাথে মা, মেয়ে ও খালাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করছিল বখাটে নিমার।সম্প্রতি ধর্ষণের সময় ধারণকরা ভিডিওগুলো সে ছড়াতে থাকে।

[বনানীর ধর্ষণ মামলা, জড়িয়ে যাচ্ছে অনেক নাম]

গতকাল বুধবার (১০ মে) রাতে জৈন্তাপুর থানা পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিমার আহমদ নামের যুবককে গ্রেফতার করে।

এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নিমার আহমদ (২৮) একই গ্রামের কালাই মিয়ার ছেলে।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, নির্যাতিত পরিবার সামাজিক নিরাপত্তার কারণে মুখ খুলতে রাজি হয়নি।

[দুই ছাত্রীকে ধর্ষণ মামলায় পোশাকের রাসায়নিক পরীক্ষার আবেদন]

[সিনেমার প্রভাবেই বাড়ছে ধর্ষণ]

এসএস/