মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

শবে বরাতে বায়তুল মুকাররমে রাতব্যাপি অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল বৃহস্পতিবার ১১মে দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে রাতব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বায়তুল মুকাররম মসজিদে ‘শবে বরাতের ফযিলত’ শিরোনামে ওয়াজ পেশ করবেন ঢাকার মশুরীখোলা আহছানিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন।

রাত সাড়ে ১০টায় ‘ইবাদত ও দোয়ার গুরুত্ব’ শিরোনামে বয়ান করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম।

রাত সাড়ে ১১টায় ‘শবে বরাত ও রমযানের তাৎপর্য’ শিরোনামে ওয়াজ পেশ করবেন ঢাকার তেজগাঁওস্থ মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আবদুর রাজ্জাক।

রাত ১২টা ৪০ মিনিটে ‘যিকিরের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী এহসানুল হক জিলানী।

রাত ১টা ৫৫ মিনিটে ‘তাহাজ্জুদের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে ওয়াজ করবেন রাজধানীর তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতীব ড. মাওলানা মুশতাক আহমদ।

সবশেষে ফজরের নামাযের পর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

[শবে বরাতে সব ধরনের বোমা ও আতশবাজি নিষিদ্ধ]

[শরিয়তের মানদণ্ডে লাইলাতুল বারাআত বা শবে বরাত]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ