শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী

প্রচলিত জোট-মহাজোটে ইসলামের কোন ক্যলাণ নেই: মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। প্রচলিত জোট-মহাজোটে ইসলামের কোন ক্যলাণ নেই। ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে না পারলে এরচেয়ে বদনসিব মুসলমানদের হতে পারে না। যেখানে কল্যাণ নেই, সেখানে মুসলমানরা থাকতে পারে না। ইসলাম এসেছে বিজয়ের জন্য।

আজ বিশ্বব্যাপী ইসলাম পরাজিত। তাগুতি শক্তিগুলো ইসলামকে কোনঠাসা করে রেখেছে। মুসলমানরা জেগে উঠলে সাম্রাজ্যবাদী ও নাস্তিক্যবাদী শক্তিগুলো লেজগুটিয়ে পালাতে বাধ্য হবে।

তিনি অবিলম্বে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবি জানিয়েছেন। মূর্তি অপসারণে অযথা বিলম্ব করা কারো কাছেই গ্রহণযোগ্য নয় এবং অপসারণের পরিবর্তে ঢেকে দেওয়ার কোন উদ্যোগও যেন গ্রহণ করা না হয়।

সকল স্তরে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করুন : মুফতি ফয়জুল করীম

মূর্তি একটি নির্দিষ্ট ধর্মের প্রতীক: মুফতি ফয়জুল করীম

আজ দুপুরে পুরানা পল্টনস্থ আফিস মিলনায়তনে বিভিন্ন শ্রেণির ও পেশার লোকজনদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, আলহাজ্ব আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, যুবনেতা কেএম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব কে. জি মাওলা প্রমুখ।

মুফতি ফয়জুল করীম বলেন, প্রধানমন্ত্রী গ্রীক দেবীর এই মূর্তি অপসারণে যা যা করার তাই করবেন বলেছিলেন। কিন্তু এখনও মূর্তি অপসারিত হয়নি। রমজানের আগেই মূর্তি সরাতে হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ