শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

পল্লীর কান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারজানা তাবাসসুম

বাংলাদেশ গ্রামবহুল একটি দেশ ৷ এদেশের শতকরা ৮০% এরও বেশি মানুষ বাস করে নিভৃত পল্লীতে ৷ এ পল্লীকে কেন্দ্র করেই গড়ে ওঠেছে আমাদের কৃষ্টি ও সভ্যতা ৷ আমাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম পল্লীর কৃষি ও চাষাবাদ ৷ কিন্তু বর্তমানে পূঁজিবাদী জীবনব্যবস্থার সর্বনাশা স্রোত গোগ্রাসে গিলে খাচ্ছে পল্লীর শ্যামলিমা৷ দারিদ্র্য আর অভাবে পল্লীসমাজ আজ জর্জরিত ৷ শৈশব, কৈশোর আর যৌবনের মধুময় স্মৃতি মুছে মানুষ আজ বাঁচার তাগিদে পঙ্গপালের মতো শহরপানে ধেয়ে আসছে ৷ পল্লী আজ অরক্ষিত ৷ বসবাসের অযোগ্য৷ রূপসী বাংলার পল্লী প্রকৃতি আজ বড়ই মলিন ৷ পল্লীজীবনের লাবণ্যময় অনুভূতি আজ কেবলই গল্পের পাতার শোভা ৷

পল্লীর সেই গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকরভরা মাছ ও দিগন্ত বিস্তৃত ফসলী ক্ষেত আজ তেমন দেখা যায় না ৷ গ্রাম বাংলার প্রাচীন খেলা এখন আর চোখে পড়ে না ৷ আজ আর নবান্ন উৎসবে মেতে উঠে না গ্রাম ৷

পল্লী, জারি, সারি, ভাটিয়ালি, মারফতি, মুরশিদি ও বাউল গানের সুর ধ্বনিত হয় না পল্লীর প্রান্তরে ৷ খোলা মাঠে রাখাল বাজায় না তার বাঁশি ৷ কবিয়াল আনন্দে বাঁধে না দোতারা ৷ শীর্ণ প্রদীপের জীর্ণ আলোয় বসে না পুঁথি পাঠের আসর ৷ পল্লীর কোনো দহলিজে হয় না সুখী কৃষকের সান্ধ্য সম্মিলন ৷ পল্লীর সে আনন্দ অনুভূতি আজ সায়াহ্নের আলোর ন্যায় বিলীয়মান ৷ পল্লী আজ রুগ্ন ৷ বড় অসহায় ৷ দুঃখ-দৈন্য, অভাব-অনটন আর নিরানন্দের ছায়া আচ্ছন্ন করে ফেলেছে সমগ্র পল্লী জীবন ৷ এখানে আজ আর্থিক স্বচ্ছলতা খুঁজে পাওয়া দুষ্কর ৷

পল্লীর লোকালয়গুলো আজ শ্রী-হীন৷ শিক্ষায়তনগুলো নিষ্প্রাণ৷ নদী পুকুর জলাশয়গুলো প্রায়ই জলশূন্য ৷ খাদ্যের অভাবে, পথ্যের অভাবে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে মানুষ ৷ বুভুক্ষ মানুষের রোনাজারীতে বিষাক্ত এখানকার আকাশ বাতাস ৷ জীবন ও জীবিকার তাগিদে মানুষ গ্রাম ফেলে চলে যাচ্ছে শহরে ৷ গ্রাম প্রান্তরে আজ টাউট, বাটপার, চিটার ও মহাজনদের খেলা আরো জমে বসেছে ৷ শিক্ষার আলো থেকে বঞ্চিত অসহায় মানুষগুলো প্রতিনিয়ত এদের খপ্পরে পড়ছে ৷

এ ভয়াবহ অন্ধকার থেকে পল্লীকে, পল্লীর মানুষকে বাঁচাতে কেউ অগ্রসর হচ্ছে না ৷ পল্লীর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এখনো পর্যন্ত নেওয়া হয়নি কেমন কোনো কার্যকর পদক্ষেপ ৷ অথচ, পল্লী উন্নয়নের উপরই নির্ভর করছে আমাদের জাতীয় উন্নতি! দেশকে বাঁচাতে হলে আগে পল্লীগুলোকে বাঁচাতে হবে ৷ বস্তুতঃপক্ষে পল্লী সমাজ আজ বড়ই অসহায় ৷ পল্লী উন্নয়নের জন্য শুধুমাত্র কৃত্রিম দরদ না দেখিয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া উচিত!

এলাকার ভালোবসা জয় করা কারি ফজলুল হকের গল্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ