রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব?

রোহিঙ্গা সমস্যার আশু সমাধান দাবি করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সংকটের আশু সমাধানের জন্য দেশটির প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বাংলাদেশে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত মায়ো মিন্ট থান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি মিয়ানমারের শরণার্থীদের অমানবিক জীবনযাপন ও তাদের কারণে বাংলাদেশে সমস্যার কথা তুলে ধরেন। তিনি তার সমাধানেরও আহবান জানান।

মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার ভয়াবহ ষড়যন্ত্র চলছে

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২০ লাখ ডলার দেবে জাপান

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিদায়ী রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের সমাজ ও পরিবেশের ওপর মিয়ানমারের শরণার্থীদের প্রভাবের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। অমানবিক পরিবেশে বাস করছে শরণার্থীরা।

'আপনি আপনার সরকারকে বলবেন, আমাদের উভয়েরই উচিত এ সমস্যা সমাধানের উপায় বের করা', প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান প্রেস সচিব।

প্রতিবেশী দেশের মধ্যে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধানের কথাই বলেন শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির পর ভারতে চলে যাওয়া শরণার্থীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ