শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাঠ্যপুস্তকে পুনর্পরির্বতনের চেষ্টা প্রতিহত করা হবে: শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, পাঠ্যপুস্তকে পুনরায় পরির্বতনের রাম-বামদের চেষ্টা প্রতিহত করা হবে। ইসলামপ্রিয় জনতা নাস্তিক-মুরতাদ ও বেইমানদের ষড়যন্ত্র রুখে দিবে।  ‍

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের চরিত্র গঠনমূলক ইসলামী ভাবধারার গল্প, কবিতা ও রচনাগুলো বাদ দিয়ে তদস্থলে ঈমান বিরোধী লেখা ঢুকিয়ে দেওয়ার প্রতিবাদে এদেশের ইসলামী সংগঠনসমূহ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা কঠোর আন্দোলন-সংগ্রাম গড়ে তুলেছিল। আন্দোলনে বাধ্য হয়ে এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আপত্তিকর লেখাগুলো বাদ দেওয়া হয় এবং বাদ পড়া ভাল লেখাগুলো পাঠ্যপুস্তকে পুনঃ অন্তর্ভূক্ত করা হয়। এখন এক শ্রেণীর রাম-বামরা শিক্ষামন্ত্রীর প্রশ্রয়ে পাঠ্যপুস্তক নিয়ে নতুন চক্রান্ত শুরু করেছে। পাঠ্য পুস্তক নিয়ে রাম-বামদের কোন চক্রান্ত বরদাশত করা হবে না।

পাঠ্যপুস্তক নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

পাঠ্যপুস্তক হেফাজতিকরণের পর্যালোচনা করবে সরকার

গতকাল বিকেল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন  থানাসমূহের এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী মুহাম্মাদ মোশারফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী মাছউদুর রহমান, প্রকৌশলী মুহাম্মাদ গিয়াস উদ্দিন প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ