শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খতমে বুখারিতে যাত্রাবাড়ী মাদরাসার ব্যতিক্রম আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১৩ মে শনিবার যাত্রাবাড়ী জামি’আ ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া’র  খতমে বুখারি অনুষ্ঠিত হবে। তবে যথা নিয়মে তার পূর্বে হবে খতমে কুরআনের অনুষ্ঠান।

অনুষ্ঠানে কুরআন ও বুখারির দরস দান ও দোয়া পরিচালনা করবেন আল্লামা মাহমুদুল হাসান। দেশবরেণ্য উলামায়ে কেরামসহ এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

খতমে বুখারি উপলক্ষে ছাত্র-শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। চলছে ব্যাপক প্রস্তুতি। এবার ছাত্ররা দুটি ডায়েরি, একটি বই ও একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে।

তাকমিলের জন্য পরিকল্পিত পড়ালেখা; যেভাবে উপকৃত হবেন পরীক্ষায়

সম্মিলিত তাকমিল পরীক্ষার রুটিন প্রকাশ

প্রতিবারের মতো এবারও বুখারি খতমের দিন রোজা রাখবেন তাকমিলের ছাত্রবৃন্দ।

আসরের পর শুরু হবে অনুষ্ঠান। মাগরিবের পর বুখারির দরস দিবেন আল্লামা মাহমুদুল হাসান।

অনুষ্ঠান শেষে জামিআ’র দাওরা ফারেগীন ও হাফেজে কুরআন ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ