সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

রাশিয়ায় তাতারি মুসলিমদের জন্য নতুন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার কোস্টারুমা শহরে ৫ম মে তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধানের উপস্থিতিতে জামে মসজিদের উদ্বোধন হয়েছে।

মস্কোর ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত কোস্টারুমা শহরে অবস্থিত এই মসজিদটি মস্কো জামে মসজিদের পর দ্বিতীয় মসজিদ যা তুরস্কের ধর্মীয় সংগঠন তাতারি মুসলিমদের জন্য নির্মাণ করেছে।

কোস্টারুমা শহরের জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে জুমার নামাজের খুতবায় তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধান 'মোহেমাত ঘুরমায', রাশিয়ার গ্র্যান্ড মুফতি 'টালগাট টাজডীন' এবং মুসলিম আধ্যাত্মিক নির্দেশনা সংস্থা প্রধান বক্তৃতা প্রদান করেছেন।

তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধান 'মোহেমাত ঘুরমায' বলেছেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় কোস্টারুমা শহরে ৪০০ তুর্কি সৈন্য জীবন যাপন করতেন এবং তারা এই স্থানে নামায আদায় করতেন।

উল্লেখ্য, রাশিয়ার কোস্টারুমা শহরর অধিবাসী বাদিউজ জামান নামে প্রসিদ্ধ 'সায়িদ নুরসী' ১২৯৩ হিজরি (সুলতান আবদুল হামিদের খেলাফতের তিন বছর পূর্বে) তুরস্কের বাডলিস প্রদেশের ইসপারটার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে তিনি এক হাতে কুরআন ও অপর হাতে অস্ত্র তুলে নেন।

তিনি রাতে শত্রুদের প্রতিরোধ করতেন এবং দিনে শিক্ষকতা ও কুরআন তিলাওয়াত করতেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি আহত হয়ে শত্রুদের হাতে বন্দি হন এবং দীর্ঘ ২৮ মাস ৪ দিন শত্রুদের হাতে বন্দি থাকেন।

রাশিয়ার পতনের পর এই মসজিদটি ধ্বংস করা হয় এবং সেখানে থিয়েটার নির্মাণ করা হয়। ১৯৯৮ সালে তুরস্কের কর্মকর্তাদের সাথে রাশিয়ার মুসলমানদের গ্র্যান্ড মুফতি এক সাক্ষাৎকারে মসজিদটি ফিরিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানান।

তাতারদের রাশিয়া সর্ববৃহৎ মুসলিম জাতি এবং এই জাতি সেদেশর অন্যান্য মুসলমানদের প্রতিনিধিত্ব করে থাকেন।

সূত্র: ইকনা

আলেম হতে চান আলতু মিয়া, ভর্তি হয়েছেন মাদরাসায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ