বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাদাগাস্কায় ১৬ কুরআনিক প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ-পূর্ব আফ্রিকা দেশ মাদাগাস্কারের শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অতি শীঘ্রই সেদেশের কুরআন শিক্ষার ১৬টি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।

ইকনা বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, মাদাগাস্কারের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর জানিয়েছে। এসকল প্রতিষ্ঠান চাহিদা পূরণের অক্ষম হওয়ার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মাদাগাস্কারের শিক্ষা মন্ত্রী 'বুল রুবারী' সেদেশের জাতীয় রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন, এই ১৬টি প্রতিষ্ঠান প্রথমে বেসরকারি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বর্তমানে শুধুমাত্র কুরআন শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।

এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মুসলিম প্রতিনিধিদের সাথে এসকল মাদ্রাসা বন্ধের কারণ সম্পর্কে আলোচনা করিছে। এই সিদ্ধান্ত বর্তমান সেমিস্টার শেষে হলে বাস্তবায়ন করা হবে।

মাদাগাস্কার বা মালাগাসি প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার একটি দেশ এবং ভারত মহাসাগরের একটি দ্বীপ।

৬ষ্ঠা থেকে ৯ম হিজরির মধ্যে মুসলিম অভিবাসীদের হিজরতের পর সেদেশের ইসলাম ধর্মের সূচনা হয়। পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট অনুযায়ী, মাদাগাস্কারে ২০১০ সালে ২ লাখ ২০ হাজার মুসলিম অধিবাসী ছিল এবং সেদেশের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেছে।

গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় হাতে লেখা পৃথিবীর দীর্ঘতম কুরআন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ