হুমায়ুন আইয়ুব
তথ্যের অভাব বা অজানা থেকেই সাধারণত বিভ্রান্তি ছড়ায়। সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে (ইসলামিক স্টাডিজ ও এরাবিক) স্নাতক মান দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে বলা, মতামত প্রকাশ এবং বিচার-বিশ্লেষণের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে যারা বলছেন এ সম্পর্কে তাদের বস্তুনিষ্ঠ জানাশোনা থাকা জরুরি। শুধু কানকথা বা গালগল্পে পাওয়া বিষয় নিয়ে কল্পনার ডানা উড়িয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। আরোপিত মতামত কিংবা অজানা মতামত সমাজকে বিভ্রান্ত করে। স্বাভাবিক কাজের অগ্রযাত্রায় ব্যত্যয় ঘটে। বিপরীতে আরও একটি ব্যর্থতার দায় নিতে হবে-কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের। যারা দুই বা আড়াই শত বছরের এই প্রাচীন শিক্ষাধারাকে মানুষের বুঝের উপযুক্ত করে তুলতে পারেননি এ জন্য। হালে অনেক প্রাজ্ঞ সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা মিডিয়াকর্মী যখনই বলতে-লিখতে বসেন তখন এক শ্বাসে অন্তত ১০টি প্রশ্ন করেন। প্রশ্নবাণে জর্জরিত হয় কওমি মাদরাসা বেচারা! হয়তো একটির উত্তরও তারা জানেন না। কিংবা জেনেও ভনিতা করছেন।
এই না জানার দায় যেমন সাংবাদিক ও টেবিলবাজরা এড়াতে পারেন না; তেমনি কওমি মাদরাসা সংশ্লিষ্টরাও। যেমন ধরুন-কওমি মাদরাসায় কারা পড়ে? তাদের সংখ্যা কত? কওমিতে যারা পড়াচ্ছেন তাদের যোগ্যতা কী? কওমিদের কী পড়ানো হচ্ছে? কওমি মাদরাসার আঙিনায় কখনো যাদের পা রাখার সুযোগ হয়নি; অনুরোধ করব স্বতঃস্ফূর্ত কোনো এক বা একাধিক মাদ্রাসায় ভিজিট করে আসুন। কারা পড়ে কওমি মাদরাসায়? তারা পাকিস্তান না আফগানিস্তানের নাগরিক! তাও দেখে আসুন।
নাকি কওমি মাদরাসার সন্তানদের হৃদয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার-ছবি আঁকা তাও দেখুন। কওমি মাদরাসার প্রতিটি সন্তানই এ দেশের। তাদের হৃদয়জুড়ে দেশপ্রেম, স্বাধীনতাবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, মা-মাটির ভালোবাসার মুগ্ধতা ছড়ানো। কওমির সন্তানরা সমাজের কারও ভাই, কারও বোন কিংবা আত্মীয়-প্রতিবেশী। তিন সন্তানের মধ্যে বাবার দুই ছেলে সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও; বাবা-মা একজনকে ধর্মীয় শিক্ষায় উচ্চতর আলেম বানিয়েছেন, পরিবারের ঐতিহ্য ধরে রাখার জন্য। বাংলাদেশের প্রতিটি গ্রাম-পাড়ামহল্লায় এক বা à