মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

এবার মাদরাসা বোর্ডে জিপিএ-৫ কমেছে অর্ধেকেরও বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর মাদরাসা বোর্ডে পাস করেছে ৭৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী। গত ৬ বছরের মধ্যে যা সর্বনিম্ন।

পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও সংখ্যাও কমে অর্ধেকের নিচে নেমে এসেছে। এবার দুই হাজার ৬১০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর যা ছিল পাঁচ হাজার ৮৯৫ জন। এই সংখ্যাও মাদরাসা বোর্ডের ফলাফলে গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০টি বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেয়ার সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে দুই লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে পাস করেছে এক লাখ ৯৩ হাজার ৯১ জন। গতবারের চেয়ে ২৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী পাস কম করেছে। পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ, গতবার যা ছিল ৮৮.২২ শতাংশ। পাসের হার কমেছে ১২.০২ শতাংশ।

পাসের হার কমানোর পাশাপাশি মাদরাসা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। শিক্ষামন্ত্রী জানান, এবার মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬১০ জন। গতবার যা ছিল পাঁচ হাজার ৮৯৫ জন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে তিন হাজার ২৮৫ জন।

গত পাঁচ বছরের মাদ্রাসা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার বেশি কমেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় গত বছরেও পাসের হার কমেছিল। এবার এই বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। এছাড়া ২০১৫ সালের এই হার ছিল ৯০ দশমিক ২, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

যে কারণে এবার পাসের হার কম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ