বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সৌদি আরবে রাস্তায় পড়ে আছে ২০০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দার একটি স্থানে রাস্তার পাশে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অন্তত ২০০ বাংলাদেশি। জেদ্দা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে হারাজাত নামক স্থানে মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা।

গত ১০ দিন ধরে এভাবে অনাহারে রাস্তার পাশে দিন-রাত কাটাচ্ছেন শ্রমিকরা। এরই মধ্যে তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

ওই প্রবাসীদের অনেকেই দেশ থেকে ফসলের জমি, স্বর্ণ এমনকি ভিটে-মাটি বিক্রি করে ভাগ্য ফেরানোর জন্য এসেছেন সৌদি আরবে। কিন্তু এখানে এসে পড়েছেন অসাধু দালাল চক্রের খপ্পরে।

এভাবে প্রতারণার শিকার হয়েছেন জেদ্দার আল খোদরি ক্লিনিং কোম্পানির মাধ্যমে সৌদি যাওয়া অনেক বাংলাদেশি। তাঁরা এখন সৌদি আরবে কাজ না পেয়ে অনাহারে রাস্তায় থাকছেন। প্রচণ্ড গরমে সেখানেই থাকছেন, ঘুমাচ্ছেন।

প্রবাসী বাংলাদেশিরা জানান, আবু তাহের, আলী ও আজাদ নামের দালালদের মাধ্যমে সৌদি আরবে আসেন তাঁরা। তাঁদের অনেককে সৌদি আসার জন্য সাত থেকে আট লাখ টাকা করে খরচ করতে হয়েছে। দালালদের মাধ্যমে তাঁরা আল খোদরি কোম্পানিতে ক্লিনিংয়ের কাজে নিয়োজিত হন। কিন্তু ১০-১১ মাস ধরে তাঁদের কোনো বেতন দেওয়া হয়নি। তাঁদের কর্মসংস্থানও ত্যাগ করতে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আল খোদরি কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তাঁদের কোম্পানির লোকজন এখন বেকার রয়েছেন। তাই সাপ্লাই কোম্পানির পাওনা পরিশোধ করে তাঁদের নিজের কোম্পানিতে ফিরিয়ে নিতে বলা হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান, আল খোদরি কোম্পানি তাঁদের পাওনা পরিশোধ করেছে। কিন্তু সাপ্লাই কোম্পানির দালালরা শ্রমিকদের বেতন ও খাওয়া-দাওয়ার খরচ না দিয়ে মুঠোফোন বন্ধ রেখেছেন।

এই ব্যাপারে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলে অভিযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, শ্রমিকদের এই সমস্যার বিষয়ে এর আগে তাঁদের কেউ অভিযোগ দেয়নি। এখন তাঁরা অভিযোগ আমলে নিয়েছেন। ওই অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য একজন কর্মকর্তাকে তাৎক্ষণিক নিয়োগ করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তাঁদের আইনি পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ