শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ ইসলামী যুব আন্দোলন নোয়াখালী দক্ষিণের নতুন কমিটি ঘোষণা পাকিস্তানের রায়বেন্ডে চলছে তাবলিগের প্রথম পর্বের ইজতেমা ফজর থেকে মধ্যরাত, যেভাবে কাটে মুফতি তাকী উসমানীর কর্মমুখর দিন যেভাবে বাঁচবেন শয়তানের ধোঁকা থেকে জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১২০ টি দেশের ৩৫৫৮ জন ছাত্রের সমাবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযা মুহাম্মদ সামারাহ : মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৫৩ম ব্যাচের ১৪৩৭-১৪৩৮ হিঃ শিক্ষাবর্ষের সমাবর্তন অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মালিক আব্দুল আজিজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

জমকালো আয়োজনের মধ্যদিয়ে রাজকীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা মুনাওয়ারার আমির 'ফয়সাল বিন সুলায়মান'।

আরো উপস্থিত ছিলেন মদিনা মুনাওয়ারার নায়েবে আমির 'সাউদ বিন খালেদ', এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর 'ড. হাতেম আল মারযুকীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ।

এবছর স্নাতক সম্মান থেকে ডক্টরেট ডিগ্রী পর্যন্ত বাংলাদেশসহ ১২০টি দেশের মোট ৩৫৫৮ জন ছাত্র বিভিন্ন ফ্যাকাল্টি থেকে সমাবর্তন অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করে।

এবার বিশ্ববিদ্যালয়ের মোট ২৭৭৪ জন ছাত্র স্নাতক সম্মানে উত্তির্ণ হন। এছাড়াও উচ্চতর ডিপ্লোমা থেকে ১০৩ জন ছাত্র,স্নাতকোত্তর থেকে ৪৮৫ জন ছাত্র এবং ডক্টরেট ডিগ্রী সম্পন্ন করে সম্মাননা পান ১৯৬ জন ছাত্র।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ