সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ইসরাইলের কারাগারে অনশনকারী এক ফিলিস্তিনির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইহুদিবাদী ইসরাইলি কারাগারে আটক অনশন ধর্মঘটকারী ফিলিস্তিনিদের মধ্যে একজন শাহাদাতবরণ করেছেন। বিনা বিচারে আটক রাখার পাশাপাশি ইসরাইলি কারাগারের দুঃসহ পরিস্থিতির প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিরা অনশন ধর্মঘট করছেন।

অনির্দিষ্টকালের এ ধর্মঘটে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের ৩০ বছর বয়সি অধিবাসী মাজান আল-মাগরেবি’র শারিরীক অবস্থার অবনতি হলে সম্প্রতি ইসরাইলি কারাগার থেকে তাকে ছেড়ে দেয়। সোমবার কিডনি অকার্যকর হয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা সাবা জানিয়েছে।

ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুসি’র আহ্বানে গত ১৭ এপ্রিল থেকে অন্তত ১,৬০০ ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট শুরু করেন। এরইমধ্যে বেশিরভাগ বন্দি প্রায় ১০ কেজি করে ওজন হারিয়েছেন বলে জানা গেছে।

এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড অনশনরত বন্দিদের দাবি মেনে নেয়ার জন্য তেল আবিবকে ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছে। ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা রেকর্ড করা এক ভাষণে বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নিলে পরবর্তী পরিস্থিতির জন্য ইসরাইলকেই দায়ী থাকতে হবে।

বন্দিদের দাবি মেনে না নিলে ইসরাইলকে প্রতিদিন এর জন্য মূল্য দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। হামাস ঠিক কি পদক্ষেপ নেবে সেকথা স্পষ্ট না করে আবু ওবেইদা বলেন, পরবর্তীতে ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময়ের সময় ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা অনেকগুণ বেড়ে যাবে।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ