শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

আল্লামা মুজাফফর আহমদের মৃত্যু চরমোনাই পীর ও এরশাদের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুজাফফর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

আজ পৃথক পৃথক বার্তায় তারা  মরহুমের প্রতি শোক প্রকাশ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ এক যৌথ শোকবার্তা পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুজাফফর আহমদ, জিরি মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম এবং ময়মনসিংহের ভালুকা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা লুৎফুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

হেফাজতে ইসলামের নায়েব আমীরের ইন্তেকাল

নেতৃদ্বয় বলেন, এ সকল উলামায়ে কেরাম স্ব স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। মরহুম উলামায়ে কেরাম তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছেন এবং সর্বোপরি দীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার করার সর্বাত্মক চেষ্টা করে গেছেন। মহান রব্বুল আলামিন তাঁদের সকল নেক খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা এবং পরিবার পরিজনকে সবর করার শক্তি দান করুন, আমীন।

অন্যদিকে পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আল্লামা মুজাফফর আহমদ  ইসলামের একজন নিবেদিতপ্রাণ সেবক ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন পরহেজগার ব্যক্তি, বিশিষ্ট হাদিস বিশারদ, দ্বীনের খেদমত দানকারী ধর্মীয় নেতাকে হারালাম।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ