মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আইএসের বন্দিদশা থেকে মুক্তি পেলো ৩৬ ইয়াজিদি নারী-শিশুসহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রায় ৩ বছর  পর ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের বন্দিদশা থেকে  মুক্তি পেলো ৩৬ ইয়াজিদি নারী-শিশুসহ ।আইএস এর ক্রীতদাস হিসেবে তারা সেখানে আটক ছিলেন বলে ইরাকে জাতিসংঘের কার্যালয় থেকে জানানো হয়েছে।

আইএস ২০১৪ সালে যখন ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়, তখন তারা সংখ্যালঘু ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায়ের বহু লোককে হত্যা এবং বন্দী করে। এদের দাস হিসেবে ব্যবহার করা হয়, এবং যৌন নির্যাতনও চালানো হয় বলে সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।

এ ব্যাপারে জাতিসংঘের ধারণা, এখনো আইএসের হাতে প্রায় ১৫শ' নারী ও শিশু আটক আছে। মুক্ত করা ৩৬ জনের দলটির মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুরাও রয়েছে। তাদেরকে কুর্দিপ্রধান উত্তর ইরাকের ডোহুকে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তবে ঠিক কোথায় তাদের আটকে রাখা হয়েছিল এবং কী ভাবেই বা মুক্ত করা হল, তা জানানো হয়নি। সূত্র: বিবিসি।

এসএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ