রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল

হাওরের মানুষ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আগামী ফসল ঘরে না উঠা পর্যন্ত একটি মানুষও না খেয়ে থাকবে না। এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমাদের হাতে প্রচুর খাদ্য মওজুদ রয়েছে। আমরা দুর্গত মানুষের পাশে আছি। যতদিন প্রয়োজন, ততদিন ভিজিএফ সহ সরকারি সহায়তা অব্যাহত থাকবে। তবে ভিক্ষা করে খাদ্য আনবো না। প্রয়োজনে খাদ্য আমদানি করবো।'
আজ সুনামগঞ্জের হাওরের বন্যান দুর্গত অঞ্চল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেনে।
রবিবার জেলার শাল্লা উপজেলার সাহেদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী আরও বলেন, 'ভিজিএফ কর্মসূচী ইউনিয়ন পর্যন্ত পৌছার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ফসলের জন্য কৃষকদের সার, বীজ, কৃষি উপকরণ বিনা মূল্যে বিতরণ করবো। ইতিমধ্যে কৃষি ঋণের সুদ অর্ধেক মওকুফ করা হয়েছে।' তিনি এনজিওদের উদ্দেশ্যে বলেন, 'তারা যেন দুর্গতদের ঋণের টাকার জন্য চাপ না দেয়।'
শেখ হাসিনা বলেন, 'প্রকৃতিকে ব্যবহার করতে হবে। দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে বাচতে হবে। হাওর রক্ষা বাধ নির্মাণে গাফিলতি প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।'
প্রধানমন্ত্রী রবিবার সকালে হেলিকপ্টার যোগে শাল্লাসহ পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন, 'কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুল আলম হানিফ।'
সকাল ১০টা ৫মিনিটে বিশাল ছায়ার হাওরের পাশে স্কুলমাঠে হেলিকপ্টার অবতরণ করলে তাকে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, ড. জয়া সেন এমপি, সংরক্ষিত আসনের এমপি শাহানা রব্বানী, পীর ফজলুর রহমান এমপি, সিলেটের বিভাগীয় কমিশনার ড.নাজমুনারা খানুম, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম স্বাগত জানান।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ