রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে শ্রমিক সমাবেশের অনুমতি পায় নি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের অনুমতি পায় নি। এর আগে বিএনপির শ্রমিকদল সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার কথা বলেছিলো।

এখন সমাবেশের পরিবর্তে আগামীকাল সোমবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা বের করবে শ্রমিক দল।

আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সমাবেশের অনুমতি না দেওয়াকে শ্রমিক অধিকার রক্ষায় আন্দোলনে শহীদদের সঙ্গে উপহাস করা হলো বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘শ্রমিক দল সমাবেশের জন্য প্রথমে ২ তারিখের জন্য আবেদন করেছিল। এখন বলছে ৫ তারিখে আবেদন করার। এটা তামাশা নাকি।’

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ