বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তিন তালাক নিয়ে রাজনীতি করলে তা সহ্য করা হবে না: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তালাকা প্রথা নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম নারীদের বিরুদ্ধে যে তিন তালাকের প্রচলন রয়েছে তার অপব্যবহার রুখতে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, আমরা চাই নারীরা যেন তাদের যথার্থ ন্যায়বিচার পান। তবে একে ব্যবহার করে যদি কেউ রাজনীতির খেলা করেন তা কখনোই মেনে নেওয়া হবে না।
গতকাল উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নরেন্দ্র মোদী বলেন, আমাদের মেয়েদের বিরুদ্ধে তিন তালাকের অপব্যবহার রুখতে বাবা-মাসহ সকলকে মুখ খুলতে হবে।  এক্ষেত্রে সমাজ সংস্কারকদেরই বেশি ভূমিকা পালন করতে হবে। তুচ্ছ কারণকে ইস্যু করে যেন তারা অন্যায় আচরণের বলি না হন।
হাওরে বাঁধ নির্মাণ গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী 
মুসলিম নারীরা যে এর মারাত্মক শিকার হচ্ছেন তা কেন তারা আমলে নিচ্ছেন না। আগামী ১১ মে পাঁচজন বিচারককে নিয়ে গঠিত বেঞ্চে এ ধরনের একটি মামলা উত্থাপিত হবে। সম্প্রতি কয়েকজন মুসলিম নারী আদালতে অভিযোগ করেন, তারা ফেসবুক এবং হোয়াটস অ্যাপে এ ধরনের তালাকের শিকার হয়েছেন। আরো অভিযোগ রয়েছে, অনেকে মোবাইল ফোনে, আত্মীয়স্বজন কিংবা অন্যকোন মাধ্যমেও তারা এর শিকার হচ্ছেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ