বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ইউকিপিডিয়া ব্যবহার করতে পারছে না তুর্কিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কে ইন্টারনেট ব্যবহারকারীরা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া ব্যবহার করতে পারছে না।

প্রথমে পরিষ্কার করে কোনো কারণ জানা না গেলেও পরে দেশটির তথ্য বিষয়ক কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থার কারণে এরকম হচ্ছে। তবে সরকার এর কোনো ব্যাখ্যা দেয় নি।

টার্কি ব্লকস নামে একটি গ্রুপ বলছে, শনিবার সকাল থেকেই উইকিপিডিয়াতে যাওয়া যাচ্ছে না। তুর্কী কর্তৃপক্ষের নির্দেশেই এটি ব্লক করে দেওয়া হয়েছে।

রাজধানী ইস্তাম্বুলে ইন্টারনেট ব্যবহারকারীদেরকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে ওয়েবসাইটটিতে ঢুকতে হচ্ছে।

নেতানিয়াহুর ফোন ধরছেন না জার্মান পররাষ্ট্রমন্ত্রী

মাদরাসার শিক্ষাই মূলধারার শিক্ষা ব্যবস্থা বাকিগুলো ঔপনিবেশিক: ড. সলিমুল্লাহ খান (ভিডিও)

টার্কি ব্লকস গ্রুপ এবং সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, এ বিষয়ে প্রশাসনিক আদেশকে আগামী কয়েকদিনের মধ্যেই আদালতের কাছ থেকে পূর্ণ অনুমোদন নিতে হবে।

এর আগে তুর্কী কর্তৃপক্ষ ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মতো সাইট বেশ কয়েকবার ব্লক করেছে।

বড়ো ধরনের সরকারবিরোধী বিক্ষোভ এবং সন্ত্রাসী হামলার পরপরই এসব করা হয়েছে যদিও কর্তৃপক্ষের তরফে বেশিরভাগ সময়েই এজন্যে এসব সাইটের ওপর অতিরিক্ত চাপকে দায়ী করা হয়েছে।

এর আগে সরকারবিরোধী বিভিন্ন ওয়েবসাইটও বেশ কয়েকবার বন্ধ করে দেওয়ার হয়েছে তুরস্কে। ।

এবার উইকিপিডিয়ায় যাওয়ার পথ বন্ধ করে দেওয়ার পর সোশাল মিডিয়াতে সরকারের তীব্র সমালোচনা হচ্ছে।

অনেকে বলছেন, উইকিপিডিয়াতে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের পাতায় সমালোচনা আটকাতেই এটি ব্লক করে দেওয়া হয়েছে।

 

উইকিপিডিয়ার ওপর আরো কিছু দেশেও এরকম বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া ও চীন।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ