শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

ফ্রান্সে মুসলিম বিদ্ধেষ: মেয়রের অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্রান্সের একটি শহরের স্কুলে মুসলিম শিশুদের সংখ্যা বেশি থাকা নিয়ে বিরূপ মন্তব্য করার দায়ে উগ্র ডানপন্থী দলের এক মেয়রকে দুই হাজার ইউরো জরিমানা করেছেন আদালত।

রবার্ট মেঁনা দক্ষিণাঞ্চলের বিজার্স শহরের মেয়র এবং অভিবাসনবিরোধী উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতা।

গত বছরের ১ সেপ্টেম্বর মেঁনা এক টুইটে নিজের শহরের একটি স্কুলের অভিজ্ঞতা বর্ণনা করে সেখানে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তনের’ কথা উল্লেখ করেন। পরে ৫ সেপ্টেম্বর এলসিআই টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, ‘শহরের কেন্দ্রস্থলের একটি স্কুলের শ্রেণিকক্ষে ৯১ ভাগ শিক্ষার্থী মুসলিম। অবশ্যই এটি একটি সমস্যা। সহ্যের একটি সীমা আছে।’

এ ধরনের মন্তব্য ফ্রান্সের প্রচলিত আইনবিরুদ্ধ।

নিজের মন্তব্যের পক্ষে মেয়র মেঁনা বলেন, আমি শুধু আমার শহরের পরিস্থিতি বর্ণনা করেছি। এটাই বাস্তবতা। যা আমি দেখেছি, তাই বলেছি।জরিমানার বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান মেয়র।

স্বাধীনতা আন্দোলনে যোগ দিলো কাশ্মীরের মেয়েরাও

ইয়েমেনে কুয়েতের যুদ্ধবিরতির আহবান; বিস্ফোরকপূর্ণ জাহাজ ধ্বংস করল সৌদি বাহিনী

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ