শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

আফগানিস্তানে আল কায়েদার বাংলাদেশ প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের কান্দাহারে আল কায়েদার বাংলাদেশ বিষয়ক প্রধান বাংলাদেশি বংশোদ্ভূত তারিক ওরফে সোহেল নিহত হয়েছেন।আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস-এর প্রধান আসেম উমরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমন দাবি করা হয়।

গতকাল ২৬ এপ্রিল সেই বিবৃতিকে উদ্ধৃত করে বাংলাদেশি ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউন খবরটি জানিয়েছে। বুধবার ম্যাসেজিং অ্যাপস টেলিগ্রামে আসেম উমর ওই বিবৃতি দেন বলেও উল্লেখ করেছে সংবাদপত্রটি। ওই বিবৃতিতে সোহেলকে আল কায়েদার বাংলাদেশ শাখা আনসার আল ইসলামের প্রধান বলে উল্লেখ করা হয়। তবে ঘটনাটি কবেকার তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এর আগে গত মাসেও সোহেলের নিহত হওয়ার খবর জানা গিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় যে ভাইটি ঢাকার চাকচিক্য ছেড়ে ওয়াজিরিস্তানে হিজরত করেছিলেন, সেই তারিক ভাই (আল কায়েদার বাংলাদেশবিষয়ক প্রধান) বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থার বসন্ত ফিরিয়ে আনার প্রত্যাশায় কান্দাহারের মরুভূমিকে জিহাদের আলোয় পবিত্র করতে গিয়ে মারা গেছেন।'

এদিকে মঙ্গলবার আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরিও আলাদা একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সোহেলের সঙ্গে নিহত হওয়া সহযোগীদের নাম উল্লেখ করা হয়। তারা হলেন, কাজী আব্দুল আজিজ ওরফে আব্দুল হালিম, ইয়াকুব ওরফে সাদ্দাম হোসেন, আসাদুল্লাহ ওরফে নাজিমুদ্দিন মাইমুন, আবু ইব্রাহিম ওরফে সাইফুল ইসলাম হাসান এবং আবু বকর ওরফে আনুজ হাসিব। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয়ের সত্যতা যাচাই করা যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ