শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ পেল ভারতীয় কোম্পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিবাদ উপেক্ষা করে বহুল আলোচিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস (বিএইচইএল)।

মঙ্গলবার কোম্পানির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রামপালবিরোধী প্রবল আন্দোলনের মধ্যেই ১৫০ কোটি (১ দশমিক ৫ বিলিয়ন) ডলারের এই কাজ পেল ভারত।

পরিবেশবাদীদের দাবি, কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনকে ধ্বংস করে দেবে। এ কারণে তারা ব্যাপকভাবে এর বিরোধিতা করছেন। ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্য সুন্দরবনকে বাঁচানোর জন্য রামপালবিরোধী আন্দোলনে আছে দেশের তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। তবে সরকার বলছে, সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

রামপালে ১৩০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে। মোট ২০০ কোটি ডলারের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১৬০ কোটি ডলার ঋণ দেবে ভারতের এক্সিম ব্যাংক।

এসএস/