শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মাওলানা আশরাফ আলী'র ইন্তেকালে শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া রাহমানিয়া আরাবিয়া (মোহাম্মদপুর, ঢাকা) মাদরাসার প্রবীণ উস্তুাদ মাওলানা আশরাফ আলী রহ. (পাবনার হুজুর) উমরাহ পালনে গিয়ে পবিত্র মদিনাতে আজ ২৫ এপ্রিল সকালে ইন্তেকাল করায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মুহাম্মাদ মোশাররফ হোসেন।

নেতৃবৃন্দ বলেন, "মরহুম আশরাফ আলী রহ. একজন বড় মাপের আলেমে দীন পরহেজগার বুজুর্গ ব্যক্তি ছিলেন। বাংলাদেশের একটি প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি চরমোনাইর মরহুম পীর সাহেব রহ. এর নিকট বায়াত গ্রহন করেছিলেন। নিভৃত এই আল্লাহর ওলী প্রায় নিয়মিত আল্লাহওয়ালা বুজুর্গদের মাহফিলে শরিক হতেন। তিনি তার অগণিত ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চির বিদায় নিয়েছে"।

সদা নিরহংকারী এই বুজর্গের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান নগর নেতৃবৃন্দ।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আগামী ২৮ এপ্রিল শুক্রবার বাদ মাগরিব নগর কার্যালয় পল্টনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জামিয়া রাহমানিয়ার প্রবীন শিক্ষকের ইন্তেকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ