মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পদ্ধতি খরচ বাড়বে শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান তিন সেমিস্টারের পরিবর্তে দুই সেমিস্টার পদ্ধতি চালু করা হলে শিক্ষার্থীদের খরচ বাড়বে বলে মনে করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির এমন অবস্থান তুলে ধরেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গত ২৫ বছর ধরে বছরে তিন সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান করে আসছে। পদ্ধতিটি অত্যন্ত সফল ও পরীক্ষিত। সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রতিষ্ঠিত ও সফল একটি পদ্ধতিকে ভেঙে দুই সেমিস্টারের নির্দেশনা দেওয়া আমাদের কাছে বোধগম্য নয়। এর ফলে শিক্ষার্থীদের খরচ কমবে বলে যে ধারণা দেওয়া হচ্ছে সেটি প্রকৃত অর্থে বাস্তবসম্মত নয়।

শেখ কবির হোসেন বলেন, দুই সেমিস্টার পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের খরচ কমার কোনও কারণ নেই। উল্টো মাসভিত্তিক ফি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এপিইউবি মনে করে, এমন একটি সিদ্ধান্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সবসময়ই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চাই।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাদের শিক্ষা পদ্ধতিকে তিন সেমিস্টার থেকে দুই সেমিস্টারে নিয়ে আসতে নির্দেশ দিয়েছে। গত ১১ এপ্রিল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান একটি টিভি চ্যানেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এর ট্রাস্টিদের সম্পর্কে কিছু অযাচিত মন্তব্য করেছেন। বিষয়টি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর নজরে এলে সমিতির চেয়ারম্যান এ নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান তাকে জানান, ওই চ্যানেল তার বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ